দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. সুমন হোসেন (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুমন হোসেনের কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ১০টি দেশীয় ধারালো অস্ত্র (একটি চায়নিজ কুড়াল, চারটি চাপাতি, দুটি বড় ছোরা ও তিনটি রামদা), একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮১০ টাকা উদ্ধার করা হয়।

৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমন হোসেন লৌহজং উপজেলার কনকসার পাইকারা ও ঝাউটিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

» কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ডিপিএলে ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ, থাকছে স্বাস্থ্যকর খাবার ও আইসিইউ অ্যাম্বুলেন্স

» অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো : তথ্যমন্ত্রী

» নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী

» ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

» কাল থেকে ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে- জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

» তিরিক্ত টোল আদায়ের সংবাদ  সংগ্রহে গিয়ে বিএনপি নেতার হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. সুমন হোসেন (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুমন হোসেনের কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ১০টি দেশীয় ধারালো অস্ত্র (একটি চায়নিজ কুড়াল, চারটি চাপাতি, দুটি বড় ছোরা ও তিনটি রামদা), একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮১০ টাকা উদ্ধার করা হয়।

৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমন হোসেন লৌহজং উপজেলার কনকসার পাইকারা ও ঝাউটিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com