গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা, দুই সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আজ বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি অন্যদিকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই একসাথে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা, মেয়ে ও এক ছেলের মৃত্যু হয়। ঘটনার সময় পাশেই দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেন কাছে আসতে দেখে বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করেন। তবে তাতে তারা সরে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা, দুই সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আজ বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি অন্যদিকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই একসাথে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা, মেয়ে ও এক ছেলের মৃত্যু হয়। ঘটনার সময় পাশেই দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেন কাছে আসতে দেখে বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করেন। তবে তাতে তারা সরে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com