বিএনপির দিকে ঝুঁকে আছে প্রশাসন: নাসীরুদ্দীন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আর ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুন্দর একটি সমাজব্যবস্থা গড়ে তুলবেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনী প্রচারণা শুরু করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

পরে এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রশাসনের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এ সময় বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, সকালে খিলগাঁও বৌ বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। পরে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।

নির্বাচিত হলে ঢাকা-৯ আসনে নাগরিক সব সুবিধা নিশ্চিত করে সব সমস্যা সমাধান করার আশ্বাস দেন ডা. তাসনিম জারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকার হয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ উদ্দিন

» বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

» আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

» গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন : খন্দকার মোশাররফ

» স্পিকারকে অভিনন্দন জানালেন চীনা গণকংগ্রেসের চেয়ারম্যান

» ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

» সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন ড. ইউনুস, সেনাপ্রধান, জুবায়দা ও কন্যা জাইমা রহমান

» মন্ত্রী হলেন আহমেদ আযম খান

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির দিকে ঝুঁকে আছে প্রশাসন: নাসীরুদ্দীন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আর ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুন্দর একটি সমাজব্যবস্থা গড়ে তুলবেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনী প্রচারণা শুরু করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

পরে এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রশাসনের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এ সময় বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, সকালে খিলগাঁও বৌ বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। পরে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।

নির্বাচিত হলে ঢাকা-৯ আসনে নাগরিক সব সুবিধা নিশ্চিত করে সব সমস্যা সমাধান করার আশ্বাস দেন ডা. তাসনিম জারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com