গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের বাসন এলাকায় গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত জড়িতদের সন্ধান ও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ  বিকেল ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশে যাচ্ছিলেন। স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ  জানান, এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» ৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি : প্রেস সচিব

» নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে : জাইমা রহমান

» ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

» মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

» শিবপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে, বইবে উন্নয়নের জোয়ার :  মনজুর এলাহী

» বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন…সাবেক এমপি লালু

» দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদের গুরুদাসপুর শাখা

» জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা নিশ্চিত ও বেকারদের হাতে কাজ তুলে দেবো- নির্বাচনী জনসভায়-ড. সামিউল হক ফারুকী

» নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের বাসন এলাকায় গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত জড়িতদের সন্ধান ও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ  বিকেল ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশে যাচ্ছিলেন। স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ  জানান, এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com