রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, আগামীকাল পলোগ্রাউন্ডে জনসভা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিলেটের পর রবিবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান। তাকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামীকাল রবিবার পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বড় জনসভা।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ কথা জানান।

মাহদী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। আগামীকাল (রবিবার), অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মতবিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।’

তিনি জানান, এরপর বিএনপির চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য দেবেন। মাহাদী আমীন আরও জানান, সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারাধভিযান। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ এর ৭টি সমাবেশে বক্তব্য দেন তিনি।

শেষবার ২০০৫ সালে ৪-দলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান, সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩, একই পরিবারের ১১ জন

» ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

» ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

» বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

» ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’

» রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

» স্পিকার হয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ উদ্দিন

» বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

» আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

» গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন : খন্দকার মোশাররফ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, আগামীকাল পলোগ্রাউন্ডে জনসভা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিলেটের পর রবিবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান। তাকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামীকাল রবিবার পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বড় জনসভা।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ কথা জানান।

মাহদী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। আগামীকাল (রবিবার), অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মতবিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।’

তিনি জানান, এরপর বিএনপির চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য দেবেন। মাহাদী আমীন আরও জানান, সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারাধভিযান। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ এর ৭টি সমাবেশে বক্তব্য দেন তিনি।

শেষবার ২০০৫ সালে ৪-দলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান, সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com