বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার এ ঘটনায় একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে একটি পাইপ গান, একটি শটগানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তির নাম বাদল সরকার (৫২)। তিনি ডুমাইন গ্রামের মৃত মিতাই সরকারের ছেলে।

সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডুমাইন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ আসছিল মধুখালী আর্মি ক্যাম্পে। গোপন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাদল সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজ শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরিতে ব্যবহৃত ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, একটি প্লায়ার্স, একটি ব্লোয়ার ও একটি হ্যাক স’সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, বাদল সরকারের বিরুদ্ধে এর আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন।

আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের সম্ভাব্য ক্রেতা ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।

সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। এ ধরনের অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ

» হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

» বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন

» ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, আশাব্যঞ্জক ফল পেলেন রোগীরা

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার এ ঘটনায় একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে একটি পাইপ গান, একটি শটগানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তির নাম বাদল সরকার (৫২)। তিনি ডুমাইন গ্রামের মৃত মিতাই সরকারের ছেলে।

সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডুমাইন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ আসছিল মধুখালী আর্মি ক্যাম্পে। গোপন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাদল সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজ শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরিতে ব্যবহৃত ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, একটি প্লায়ার্স, একটি ব্লোয়ার ও একটি হ্যাক স’সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, বাদল সরকারের বিরুদ্ধে এর আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন।

আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের সম্ভাব্য ক্রেতা ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।

সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। এ ধরনের অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com