নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ফেব্রুয়ারিতে।

এবার এটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেল নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে সিনেমাটি দেখা যাচ্ছে।

জানা গেছে, ‘জলে জ্বলে তারা’ ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় তিন মাস আগে। তবে বিষয়টি অনেকের অজানা ছিল। অবশেষে ফেসবুকে ‘জলে জ্বলে তারা’র মুক্তির বিষয়টি জানান নির্মাতা অরুণ চৌধুরী। নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণে ইউটিউবে নাম পরিবর্তন করা হয়েছে।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তার অভিনীত চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস। ঘুরে ঘুরে নানা ধরনের সার্কাস দেখিয়ে বেড়ায় সে। মিথিলা জানিয়েছিলেন, চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল।

এতে মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

» বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস

» ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না: নাহিদ

» অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ফেব্রুয়ারিতে।

এবার এটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেল নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে সিনেমাটি দেখা যাচ্ছে।

জানা গেছে, ‘জলে জ্বলে তারা’ ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় তিন মাস আগে। তবে বিষয়টি অনেকের অজানা ছিল। অবশেষে ফেসবুকে ‘জলে জ্বলে তারা’র মুক্তির বিষয়টি জানান নির্মাতা অরুণ চৌধুরী। নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণে ইউটিউবে নাম পরিবর্তন করা হয়েছে।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তার অভিনীত চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস। ঘুরে ঘুরে নানা ধরনের সার্কাস দেখিয়ে বেড়ায় সে। মিথিলা জানিয়েছিলেন, চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল।

এতে মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com