ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড

এনামুল হক.ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের জন্য আব্দুছ ছাত্তার (৩৮) নামক ব্যাক্তিকে আটক করে ১মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত আব্দুস ছাত্তার কাজির গ্রাম এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর ইছামতি এলাকায় নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের, পরিবহন ও বিপননের সময় আব্দুস ছাত্তারকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, নদী ভাঙন রোধ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, সাজা ঘোষণার পর আব্দুস ছাত্তারকে পুলিশি পাহারায় থানায় আনা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত, আরও কিছুদিন পর হলে ভালো হতো: চিফ হুইপ

» গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

» রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

» দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

» বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক

» প্রধানমন্ত্রীর সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে: সতর্ক বার্তা মির্জা আব্বাসের

» পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, বললেন বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে

» যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন: পাটওয়ারী

» জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

» খেতের আল বেয়ে পদচিহ্নে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড

এনামুল হক.ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের জন্য আব্দুছ ছাত্তার (৩৮) নামক ব্যাক্তিকে আটক করে ১মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত আব্দুস ছাত্তার কাজির গ্রাম এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর ইছামতি এলাকায় নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের, পরিবহন ও বিপননের সময় আব্দুস ছাত্তারকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, নদী ভাঙন রোধ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, সাজা ঘোষণার পর আব্দুস ছাত্তারকে পুলিশি পাহারায় থানায় আনা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com