রায়পুরে ভোররাতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

আবু মুসা মোহন রায়পুর প্রতিনিধি:-লক্ষ্মীপুর রায়পুরে বৃহস্পাতিবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোমিন নামে এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই ভুক্তভোগী মোঃ মোমিন টহল পুলিশের সামনে পড়েন এবং বিষয়টি পুলিশকে অবগত করেন।

‎খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রায়পুর থানা পুলিশের চারটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

‎এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

‎গ্রেপ্তারকৃতরা হলেন

‎মোঃ নাবিল হোসেন (২২), পিতা আলমগীর পাটোয়ারী, চরবংশী (বেপারী বাড়ী), উত্তর চরবংশী ইউনিয়ন।

‎মোঃ নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি, চরইন্দুরিয়া (মাঝি বাড়ী), উত্তর চরবংশী ইউনিয়ন।

‎রিমন হোসেন (২০), পিতা ইসমাইল বেপারী, চরবংশী (ইসমাইল বেপারী বাড়ী), মেঘনা বাজার।

‎মোঃ শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, উত্তর চরপাতা (পাঠান বাড়ী), চরপাতা ইউনিয়ন।

‎মোঃ রাকিব (২০), পিতা সেলিম গাইন, চরজালিয়া (গাইন বাড়ী)।

‎জিদান (১৫), পিতা জাহাঙ্গীর, চরবংশী (বেপারী বাড়ী)।

‎তারা সবাই রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ

» হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

» বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন

» ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, আশাব্যঞ্জক ফল পেলেন রোগীরা

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রায়পুরে ভোররাতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

আবু মুসা মোহন রায়পুর প্রতিনিধি:-লক্ষ্মীপুর রায়পুরে বৃহস্পাতিবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোমিন নামে এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই ভুক্তভোগী মোঃ মোমিন টহল পুলিশের সামনে পড়েন এবং বিষয়টি পুলিশকে অবগত করেন।

‎খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রায়পুর থানা পুলিশের চারটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

‎এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

‎গ্রেপ্তারকৃতরা হলেন

‎মোঃ নাবিল হোসেন (২২), পিতা আলমগীর পাটোয়ারী, চরবংশী (বেপারী বাড়ী), উত্তর চরবংশী ইউনিয়ন।

‎মোঃ নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি, চরইন্দুরিয়া (মাঝি বাড়ী), উত্তর চরবংশী ইউনিয়ন।

‎রিমন হোসেন (২০), পিতা ইসমাইল বেপারী, চরবংশী (ইসমাইল বেপারী বাড়ী), মেঘনা বাজার।

‎মোঃ শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, উত্তর চরপাতা (পাঠান বাড়ী), চরপাতা ইউনিয়ন।

‎মোঃ রাকিব (২০), পিতা সেলিম গাইন, চরজালিয়া (গাইন বাড়ী)।

‎জিদান (১৫), পিতা জাহাঙ্গীর, চরবংশী (বেপারী বাড়ী)।

‎তারা সবাই রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com