জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, একটা পক্ষ দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদমুক্ত এক বাংলাদেশ গড়তে চায়। আরেকটা পক্ষ আছে, ওরা একটা গোলামির বাংলাদেশ বানাতে চায়। এখন বাংলাদেশের এই জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো। আমরা কি গোলামির বাংলাদেশের পক্ষে, না আজাদির বাংলাদেশের পক্ষে?

তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে একথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে রাষ্ট্রটিকে আমরা যে নতুন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম, আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন একটা পক্ষ সেই স্বপ্নকে ফিকে করতে চায়। এজন্য সামনের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে দুটি পক্ষ হয়েছে। একটা পক্ষ সংস্কার ও বিচার চায়। আরেকটা পক্ষ সংস্কার ও বিচার চায় না।

তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের মানুষেরা দিল্লির আধিপত্যবাদ নীতির শিকার। আমরা ভারতের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক চাই। আমরা প্রতিবেশী পাল্টাতে চাই না। কিন্তু এই দেশের রাজনীতিতে প্রতিবেশীর বেশে যারা খবরদারি করতে চায়, তাদেরকে আমরা মাওলানা ভাসানীর সুরে ‘সালামের’ মতো করে বিদায় জানিয়ে দেবো।

আখতার হোসেন বলেন, আমরা এতটাই অবহেলিত, আমাদের এখানে কোনো শিল্প কলকারখানা নেই। আমাদের এখানে মানুষ ভালো করে চিকিৎসা গ্রহণ করবে তেমন কোনো ব্যবস্থা নেই। আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজগুলো বিশ্বমানের দূরের কথা; দেশীয় মানও অর্জন করতে পারেনি। আমরা ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে কথা দিতে চাই আমরা ক্ষমতায় গেলে রংপুরের উন্নয়নের জন্য যে সংস্কার তা আমরা করবো।

সমাবেশে রংপুরের ছয়টি আসনের প্রার্থীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ ঘিরে বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মাঠে সমবেত হতে থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

» লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার

» পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

» জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  

» জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

» ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

» মানুষের মনুষ্যত্ব কোথায়?

» তারেক রহমান অনরার সামনে আইসসে: স্বরাষ্ট্রমন্ত্রী

» লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিল নৌ মন্ত্রণালয়

» মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, একটা পক্ষ দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদমুক্ত এক বাংলাদেশ গড়তে চায়। আরেকটা পক্ষ আছে, ওরা একটা গোলামির বাংলাদেশ বানাতে চায়। এখন বাংলাদেশের এই জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো। আমরা কি গোলামির বাংলাদেশের পক্ষে, না আজাদির বাংলাদেশের পক্ষে?

তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে একথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে রাষ্ট্রটিকে আমরা যে নতুন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম, আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন একটা পক্ষ সেই স্বপ্নকে ফিকে করতে চায়। এজন্য সামনের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে দুটি পক্ষ হয়েছে। একটা পক্ষ সংস্কার ও বিচার চায়। আরেকটা পক্ষ সংস্কার ও বিচার চায় না।

তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের মানুষেরা দিল্লির আধিপত্যবাদ নীতির শিকার। আমরা ভারতের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক চাই। আমরা প্রতিবেশী পাল্টাতে চাই না। কিন্তু এই দেশের রাজনীতিতে প্রতিবেশীর বেশে যারা খবরদারি করতে চায়, তাদেরকে আমরা মাওলানা ভাসানীর সুরে ‘সালামের’ মতো করে বিদায় জানিয়ে দেবো।

আখতার হোসেন বলেন, আমরা এতটাই অবহেলিত, আমাদের এখানে কোনো শিল্প কলকারখানা নেই। আমাদের এখানে মানুষ ভালো করে চিকিৎসা গ্রহণ করবে তেমন কোনো ব্যবস্থা নেই। আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজগুলো বিশ্বমানের দূরের কথা; দেশীয় মানও অর্জন করতে পারেনি। আমরা ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে কথা দিতে চাই আমরা ক্ষমতায় গেলে রংপুরের উন্নয়নের জন্য যে সংস্কার তা আমরা করবো।

সমাবেশে রংপুরের ছয়টি আসনের প্রার্থীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ ঘিরে বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মাঠে সমবেত হতে থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com