চাঁদাবাজির ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি: ইশরাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁদাবাজির ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেন, যেসব ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন জায়গায়, ফুটপাতে বা রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে, তাদের ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।

ইশরাক বলেন, কোনো অবৈধ স্থাপনা ও অবৈধ কর্মকাণ্ড আমাদের দল অনুমোদন করে না। আমরা সেগুলোর বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছি এবং ইনশাআল্লাহ এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমাদের স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং যানজটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি আরও বলেন, পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা যে সংস্কারগুলো করতে চাই—আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই। এই কথাগুলো আমরা বলেছি এবং বিগত দিনে যেসব গণহত্যা সংঘটিত হয়েছে, যেসব গুম-খুন হয়েছে; সেগুলোর আমরা সঠিক বিচার করবো সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আর আমরা সকলের কাছে ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতি নির্বাচন : ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদে ইসি

» সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

» প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» রাজশাহীতে কমিশনার ও তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

» মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁদাবাজির ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি: ইশরাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁদাবাজির ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেন, যেসব ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন জায়গায়, ফুটপাতে বা রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে, তাদের ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।

ইশরাক বলেন, কোনো অবৈধ স্থাপনা ও অবৈধ কর্মকাণ্ড আমাদের দল অনুমোদন করে না। আমরা সেগুলোর বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছি এবং ইনশাআল্লাহ এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমাদের স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং যানজটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি আরও বলেন, পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা যে সংস্কারগুলো করতে চাই—আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই। এই কথাগুলো আমরা বলেছি এবং বিগত দিনে যেসব গণহত্যা সংঘটিত হয়েছে, যেসব গুম-খুন হয়েছে; সেগুলোর আমরা সঠিক বিচার করবো সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আর আমরা সকলের কাছে ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com