মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ হওয়ার কথা রয়েছে। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন যে চারজন মন্ত্রী হচ্ছেন তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সম্ভাব্য রদবদলের তালিকায় বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এরপরই নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ আয়োজন করা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

» মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজই

» কিশোর গ্যংয়ের ৩ সদস্য গ্রেফতার

» বাংলাদেশি প্রবাসীদের বৈরুত দূতাবাসের সতর্কতা বার্তা

» রাতে ঘর ঝাড়ু দিলে কি অমঙ্গল হয়?

» ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, আহত বাবা

» হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার

» চিকিৎসায় অবহেলায় এক মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী

» বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে : হামিদুর রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ হওয়ার কথা রয়েছে। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন যে চারজন মন্ত্রী হচ্ছেন তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সম্ভাব্য রদবদলের তালিকায় বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এরপরই নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ আয়োজন করা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com