অভিযানে অস্ত্র উদ্ধার ২জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কাফরুল এলাকায় মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী যৌথ অভিযানে একাধিক বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৪৫ রাউন্ড .২২ গোলাবারুদ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে মধ্যরাতে রাজধানীর ভাষানটেক এলাকায় পৃথক একটি যৌথ অভিযানে একজন ব্যক্তিকে একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ এবং দুটি পিস্তলের ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন খবর জানিয়েছে যৌথ বাহিনী।

‎গ্রেফতারকৃতরা হলো— বিল্লাল হোসেন ওরফে আলিফ হোসেন বাবু ও মো. মাহাবুর।

‎যৌথ বাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ

» হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

» বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন

» ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, আশাব্যঞ্জক ফল পেলেন রোগীরা

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভিযানে অস্ত্র উদ্ধার ২জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কাফরুল এলাকায় মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী যৌথ অভিযানে একাধিক বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৪৫ রাউন্ড .২২ গোলাবারুদ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে মধ্যরাতে রাজধানীর ভাষানটেক এলাকায় পৃথক একটি যৌথ অভিযানে একজন ব্যক্তিকে একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ এবং দুটি পিস্তলের ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন খবর জানিয়েছে যৌথ বাহিনী।

‎গ্রেফতারকৃতরা হলো— বিল্লাল হোসেন ওরফে আলিফ হোসেন বাবু ও মো. মাহাবুর।

‎যৌথ বাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com