বিপুল পরিমাণ মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার  দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে ১০ হাজার পিসের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজসকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযানের এই তথ্য নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত একটা থেকে ভোর চারটা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সদস্যরা আদাবর থানার সুনিবিড় হাউজিং এবং মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে– মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫) নামের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৩৯টি সিমকার্ড ও দুটি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের নিয়মিত মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর চারটার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায় সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, ৭৮০ পুরিয়া ও ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১টি ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা এবং ৫টি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» ৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি : প্রেস সচিব

» নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে : জাইমা রহমান

» ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

» মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

» শিবপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে, বইবে উন্নয়নের জোয়ার :  মনজুর এলাহী

» বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন…সাবেক এমপি লালু

» দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদের গুরুদাসপুর শাখা

» জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা নিশ্চিত ও বেকারদের হাতে কাজ তুলে দেবো- নির্বাচনী জনসভায়-ড. সামিউল হক ফারুকী

» নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল পরিমাণ মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার  দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে ১০ হাজার পিসের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজসকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযানের এই তথ্য নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত একটা থেকে ভোর চারটা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সদস্যরা আদাবর থানার সুনিবিড় হাউজিং এবং মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে– মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫) নামের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৩৯টি সিমকার্ড ও দুটি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের নিয়মিত মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর চারটার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায় সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, ৭৮০ পুরিয়া ও ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১টি ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা এবং ৫টি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com