পিস্তলসহ দুই যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত  ৯টার দিকে মাধাইয়া বাস স্টেশন এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসে থাকা শাকিল ও চিশতীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

ওসি রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তবে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অস্ত্র উদ্ধারের খবরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিস্তলসহ দুই যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত  ৯টার দিকে মাধাইয়া বাস স্টেশন এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসে থাকা শাকিল ও চিশতীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

ওসি রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তবে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অস্ত্র উদ্ধারের খবরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com