বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এ কর্মসূচিতে নেমেছেন। এই অটো চললে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। তাদের অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ আছে। ফলে সকাল থেকেই মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে। আবার রাস্তা অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরো কয়েকগুণ বেড়ে গেছে।

আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছি বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মিরপুরে নতুন আতঙ্ক চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

» ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, তবে ছাড় পাবেন শিক্ষার্থীরা

» জিয়া ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

» ১৩ জুনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান

» বাজেটের নতুন প্রস্তাবে যেসব পণ্যের দাম বাড়তে পারে

» ২০২৬-২৭ অর্থবছর: প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা

» প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণের বরাদ্দ কমেছে ৫১ কোটি টাকা

» থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

» বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

» রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে : অ্যাটর্নি জেনারেল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এ কর্মসূচিতে নেমেছেন। এই অটো চললে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। তাদের অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ আছে। ফলে সকাল থেকেই মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে। আবার রাস্তা অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরো কয়েকগুণ বেড়ে গেছে।

আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছি বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com