চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দশআনি গ্রামে তোঁতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়আনি গ্রামে বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

স্থানীয়দের অভিযোগ, রবিবার রাত ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বীন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে ধরে ফেলেন। এরপর উত্তেজিত গ্রামবাসী চোরদের ধরে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হন মজনু ও দ্বীন ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা আছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দশআনি গ্রামে তোঁতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়আনি গ্রামে বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

স্থানীয়দের অভিযোগ, রবিবার রাত ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বীন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে ধরে ফেলেন। এরপর উত্তেজিত গ্রামবাসী চোরদের ধরে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হন মজনু ও দ্বীন ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা আছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com