কবিতার শব্দরা কষ্ট খোঁজে

শাহনাজ পারভীন মিতা :
তুমি কী জানতে পেরেছো
বুঝতে পেরেছো কবির ব্যথিত বেদন,
কতটা আগুন কতটা বাতাস
জ্বলছে আর নিভছে অন্তর্দহন !
ঘরের মাঝে যে ঘর
সেখানে বন্ধ দুয়ার,
দরজার ওপারে আলো
এপারে শুধুই আঁধার রাত।
হাসনাহেনার সুবাসে গৃহকোণ
ভেসে যায় রাতের আঁধার ক্ষণ,
কবির মনে রাতের শিশির বিন্দু
শব্দেরা খেলে লুকোচুরি সিন্ধু!
সেই হিমেল পরশ
কখনও উত্তাপ চায়,
চায় কায়া চায় ছায়া
মাথার ওপর রঙিন ছাতা।
আকাশের নীচে আকাশ
মনের মাঝে বাউল বাতাস।
দুঃখ দাও কবিকে দুঃখ দাও
কবিতার শব্দেরা কষ্ট খোঁজে ,
তাই আঘাতে আঘাতে
চূর্ণবিচূর্ণ কর কবির অন্তর,
তবেই কবির মনের শুয়োপোকা
পাখা মেলবে তার কবিতায়।
কবিতা তুমি গান হও
দুঃখ কষ্টের আনন্দ বিষাদের,
তারই মাঝে প্রেম তুমি
কখনো শুধু কবিতার প্রস্রবণের ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

» থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ

» প্রথম ম্যাচে কি ৪ পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

» মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

» আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

» সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী

» কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী

» হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

» সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কবিতার শব্দরা কষ্ট খোঁজে

শাহনাজ পারভীন মিতা :
তুমি কী জানতে পেরেছো
বুঝতে পেরেছো কবির ব্যথিত বেদন,
কতটা আগুন কতটা বাতাস
জ্বলছে আর নিভছে অন্তর্দহন !
ঘরের মাঝে যে ঘর
সেখানে বন্ধ দুয়ার,
দরজার ওপারে আলো
এপারে শুধুই আঁধার রাত।
হাসনাহেনার সুবাসে গৃহকোণ
ভেসে যায় রাতের আঁধার ক্ষণ,
কবির মনে রাতের শিশির বিন্দু
শব্দেরা খেলে লুকোচুরি সিন্ধু!
সেই হিমেল পরশ
কখনও উত্তাপ চায়,
চায় কায়া চায় ছায়া
মাথার ওপর রঙিন ছাতা।
আকাশের নীচে আকাশ
মনের মাঝে বাউল বাতাস।
দুঃখ দাও কবিকে দুঃখ দাও
কবিতার শব্দেরা কষ্ট খোঁজে ,
তাই আঘাতে আঘাতে
চূর্ণবিচূর্ণ কর কবির অন্তর,
তবেই কবির মনের শুয়োপোকা
পাখা মেলবে তার কবিতায়।
কবিতা তুমি গান হও
দুঃখ কষ্টের আনন্দ বিষাদের,
তারই মাঝে প্রেম তুমি
কখনো শুধু কবিতার প্রস্রবণের ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com