হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর যাত্রা শুরু

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬— বাংলার ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালী ও শিকড়ের স্বাদকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরার প্রত্যয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট। বাঙালির রসনা ও রুচিবোধের এক পরিশীলিত অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই নতুন রেস্টুরেন্ট। রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মোঃ আমান উল্লাহ, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব বিভাগ) এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিসিবির কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান বলেন বাংলার আবহমান স্বাদ ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সর্বাঙ্গীন সুন্দর হবে বলে আমার বিশ্বাস।
আইসিসিবি-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, “হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট-এর প্রতিটি পদ তৈরি করা হয়েছে সময়ের পরিক্রমায় টিকে থাকা ঐতিহ্যবাহী রেসিপির আলোকে। এখানে পরিমিত মশলার সঠিক ব্যবহার এবং প্রাচীন খাদ্য উপকরণের সুষম মেলবন্ধন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রতিটি খাবার শুধু স্বাদেই নয়, বরং তার গল্প, ইতিহাস ও সংস্কৃতির মধ্য দিয়ে বাঙালির শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।”
রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ সাজসজ্জা, পরিবেশ ও খাবার পরিবেশনায় ফুটে উঠেছে বাংলার রন্ধন ঐতিহ্য, নান্দনিক সৌন্দর্য ও আন্তরিক আতিথেয়তার ছোঁয়া। ফলে হেরিটেজ-এ আগত অতিথিরা কেবল একটি খাবারের অভিজ্ঞতা নয়, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক পূর্ণাঙ্গ ও পরিশীলিত অনুভূতির অংশ হতে পারবেন। হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর ঠিকানা: প্লট নং ৭৫-৭৬, ব্লক – এ, রোড -০১, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১২ (তামান্না ফার্মেসির বিপরীতে)। খোলা থাকবে প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

» ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ

» শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

» সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক

» চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড

» আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না

» গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

» একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর যাত্রা শুরু

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬— বাংলার ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালী ও শিকড়ের স্বাদকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরার প্রত্যয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট। বাঙালির রসনা ও রুচিবোধের এক পরিশীলিত অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই নতুন রেস্টুরেন্ট। রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মোঃ আমান উল্লাহ, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব বিভাগ) এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিসিবির কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান বলেন বাংলার আবহমান স্বাদ ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সর্বাঙ্গীন সুন্দর হবে বলে আমার বিশ্বাস।
আইসিসিবি-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, “হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট-এর প্রতিটি পদ তৈরি করা হয়েছে সময়ের পরিক্রমায় টিকে থাকা ঐতিহ্যবাহী রেসিপির আলোকে। এখানে পরিমিত মশলার সঠিক ব্যবহার এবং প্রাচীন খাদ্য উপকরণের সুষম মেলবন্ধন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রতিটি খাবার শুধু স্বাদেই নয়, বরং তার গল্প, ইতিহাস ও সংস্কৃতির মধ্য দিয়ে বাঙালির শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।”
রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ সাজসজ্জা, পরিবেশ ও খাবার পরিবেশনায় ফুটে উঠেছে বাংলার রন্ধন ঐতিহ্য, নান্দনিক সৌন্দর্য ও আন্তরিক আতিথেয়তার ছোঁয়া। ফলে হেরিটেজ-এ আগত অতিথিরা কেবল একটি খাবারের অভিজ্ঞতা নয়, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক পূর্ণাঙ্গ ও পরিশীলিত অনুভূতির অংশ হতে পারবেন। হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্ট এর ঠিকানা: প্লট নং ৭৫-৭৬, ব্লক – এ, রোড -০১, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১২ (তামান্না ফার্মেসির বিপরীতে)। খোলা থাকবে প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com