গাঁজাসহ মাদক কারবারি আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ শাহাদাত হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শাহাদাত ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের বাসিন্দা। আটকের পরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ মাদক কারবারি আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ শাহাদাত হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শাহাদাত ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের বাসিন্দা। আটকের পরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com