সন্তানদের শিক্ষিত করলেই হবে না, নৈতিকতাও শেখাতে হবে: ডিএমপি কমিশনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

শনিবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করেছেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতায় জোর দিতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তাহলে পিতা-মাতা গর্বিত হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মিরপুরে নতুন আতঙ্ক চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

» ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, তবে ছাড় পাবেন শিক্ষার্থীরা

» জিয়া ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

» ১৩ জুনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান

» বাজেটের নতুন প্রস্তাবে যেসব পণ্যের দাম বাড়তে পারে

» ২০২৬-২৭ অর্থবছর: প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা

» প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণের বরাদ্দ কমেছে ৫১ কোটি টাকা

» থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

» বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

» রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে : অ্যাটর্নি জেনারেল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সন্তানদের শিক্ষিত করলেই হবে না, নৈতিকতাও শেখাতে হবে: ডিএমপি কমিশনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

শনিবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করেছেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতায় জোর দিতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তাহলে পিতা-মাতা গর্বিত হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com