মুন্সীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তল্লাশি অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হিরোইনসহ বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গোয়ালিমান্দ্রা এলাকার শরিফুল ইসলাম (২৭), মো. মুনসুর (৩৭) ও মো. আমান উল্লাহ সরদার (২১) নামের তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ১ দশমিক ৫ কেজি গাঁজা, তিন প্যাকেট হিরোইন, ১৫০টি অজ্ঞাত মাদকদ্রব্য (পুলিশের শনাক্তকরণ প্রক্রিয়াধীন) উদ্ধার করা হয়।

এছাড়া চুরিকৃত চারটি বাইসাইকেল, চারটি অটো ব্যাটারি এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৮৮৪ টাকা জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল

» মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন

» রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা

» রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অলি আহমদের অভিনন্দন

» দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

» বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

» ‘অদম্য গার্ডিয়ান’: সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে চলার উদযাপন

» জামালপুরে চাচা-ভাতিজা হত্যা দশ বছর পর সাত জনের মৃত্যুদণ্ড ও সাত জনের যাবজ্জীবন

» নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

» রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুন্সীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তল্লাশি অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হিরোইনসহ বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গোয়ালিমান্দ্রা এলাকার শরিফুল ইসলাম (২৭), মো. মুনসুর (৩৭) ও মো. আমান উল্লাহ সরদার (২১) নামের তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ১ দশমিক ৫ কেজি গাঁজা, তিন প্যাকেট হিরোইন, ১৫০টি অজ্ঞাত মাদকদ্রব্য (পুলিশের শনাক্তকরণ প্রক্রিয়াধীন) উদ্ধার করা হয়।

এছাড়া চুরিকৃত চারটি বাইসাইকেল, চারটি অটো ব্যাটারি এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৮৮৪ টাকা জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com