চাঁদা দাবির অভিযোগে ৩জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হবিগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্য দুজন হলেন, উমেদনগর গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৪৪ হাজার টাকা আদায় করেন সাকিব। এরপর আবারও তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, এনামুল হক সাকিবের বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় মব সন্ত্রাসের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,‘ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল

» মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন

» রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যারা

» রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অলি আহমদের অভিনন্দন

» দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

» বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন

» ‘অদম্য গার্ডিয়ান’: সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে চলার উদযাপন

» জামালপুরে চাচা-ভাতিজা হত্যা দশ বছর পর সাত জনের মৃত্যুদণ্ড ও সাত জনের যাবজ্জীবন

» নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

» রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁদা দাবির অভিযোগে ৩জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হবিগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্য দুজন হলেন, উমেদনগর গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৪৪ হাজার টাকা আদায় করেন সাকিব। এরপর আবারও তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, এনামুল হক সাকিবের বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় মব সন্ত্রাসের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,‘ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com