ইসির শুনানিতে প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রথমার্ধে ২ ঘণ্টায় ৩৫ জনের আপিল শুনানি শেষে এমন সিদ্ধান্ত জানা যায়। এরপর দুপুরের বিরতিতে যায় নির্বাচন কমিশন। দ্বিতীয়ার্ধের আপিল শুনানি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত ১২ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন এবং একজনের আপিল নামঞ্জুর ও একজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।

বেলা ১১টা পর্যন্ত যাদের আপিল মঞ্জুর হয়েছে— চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

এছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং ফরিদপুর-৩ আসেন স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় ঘণ্টায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২৩ জনের আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৭ জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং ৪ জনের আপিল নাম মঞ্জুর করা হয়েছে ও ২ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।

বেলা ১২টা পর্যন্ত যাদের আপিল মঞ্জুর হয়েছে— ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী কামরুন্নাহার সাথী, কুমিল্লা-৮ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থীর মো. আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মো. বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমান, নড়াইল-২ আসনে গণধিকার পরিষদের প্রার্থী মো. নূর ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. ফরহাদ মিয়া, জামালপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী, সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শরিফুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, চাঁদপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেন, মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আমিনুল ইসলাম, যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ঢাকা-৮ আসনে জনতার দলের প্রার্থী মো. গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনে জনতার দলের প্রার্থী মো. জাকির হোসেন।

এছাড়া রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর তাসলিমা বেগম ও রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিনের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল পেন্ডিং রাখা হয়েছে। তাদের যথাযথ কাগজ সাবমিট করার জন্য ১৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসির শুনানিতে প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রথমার্ধে ২ ঘণ্টায় ৩৫ জনের আপিল শুনানি শেষে এমন সিদ্ধান্ত জানা যায়। এরপর দুপুরের বিরতিতে যায় নির্বাচন কমিশন। দ্বিতীয়ার্ধের আপিল শুনানি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত ১২ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন এবং একজনের আপিল নামঞ্জুর ও একজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।

বেলা ১১টা পর্যন্ত যাদের আপিল মঞ্জুর হয়েছে— চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

এছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং ফরিদপুর-৩ আসেন স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় ঘণ্টায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২৩ জনের আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৭ জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং ৪ জনের আপিল নাম মঞ্জুর করা হয়েছে ও ২ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।

বেলা ১২টা পর্যন্ত যাদের আপিল মঞ্জুর হয়েছে— ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী কামরুন্নাহার সাথী, কুমিল্লা-৮ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থীর মো. আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মো. বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমান, নড়াইল-২ আসনে গণধিকার পরিষদের প্রার্থী মো. নূর ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. ফরহাদ মিয়া, জামালপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী, সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শরিফুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, চাঁদপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেন, মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আমিনুল ইসলাম, যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ঢাকা-৮ আসনে জনতার দলের প্রার্থী মো. গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনে জনতার দলের প্রার্থী মো. জাকির হোসেন।

এছাড়া রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর তাসলিমা বেগম ও রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিনের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল পেন্ডিং রাখা হয়েছে। তাদের যথাযথ কাগজ সাবমিট করার জন্য ১৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com