মাদকসহ ৪জন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মিরপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার অন্যরা হলেন- বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। তাদের কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এলাকায় শাহজাদী বেগমের দুইতলা বাড়িতে পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনা ক্যাম্পের সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ৪৬০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা। এ সময় শাহজাদী বেগমসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকসহ ৪জন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মিরপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার অন্যরা হলেন- বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। তাদের কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এলাকায় শাহজাদী বেগমের দুইতলা বাড়িতে পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনা ক্যাম্পের সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ৪৬০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা। এ সময় শাহজাদী বেগমসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com