হাদি হত্যা ফয়সাল-আলমগীরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাবে র‍্যাব: ডিজি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই আসামি ধরতে সর্বোচ্চভাবে কাজ করছি। এরই মধ্যে ৮ আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবো।

তিনি বলেন, এ ঘটনায় ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে যারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেফতার করা আমাদের মূল টার্গেট।

ফয়সাল ও আলমগীর দেশের বাইরে পালিয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তে চেষ্টা করছি। অবস্থান শনাক্ত হলে তাদের গ্রেফতার করা হবে। কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে। অনেক উপায় আছে। এসব উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি।

দিপু হত্যাকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতা দিপু চন্দ্রকে হত্যা করে। এ ঘটনার পরপরই আমাদের টিম কাজ শুরু করে এবং এ ঘটনায় সম্পৃক্ত ৭ জনকে আমরা গ্রেফতার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি।

খুলনা আদালত প্রাঙ্গণে হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা ছায়া তদন্ত শুরু করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেফতার করি।

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, হাইড্রোজেন পার অক্সাইড ১২ গ্রাম ও অন্যন্য কেমিকেল ৭ গ্রাম ও এ ঘটনায় মূল আসামি আল-আমিন ও সহযোগী আহসানউল্যা ওরফে হাসানকে গ্রেফতার করি এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার ও আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয় এবং সুষ্ঠ সুন্দর নির্বাচন করার জন্য আমরা সবাই আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদি হত্যা ফয়সাল-আলমগীরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাবে র‍্যাব: ডিজি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই আসামি ধরতে সর্বোচ্চভাবে কাজ করছি। এরই মধ্যে ৮ আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবো।

তিনি বলেন, এ ঘটনায় ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে যারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেফতার করা আমাদের মূল টার্গেট।

ফয়সাল ও আলমগীর দেশের বাইরে পালিয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তে চেষ্টা করছি। অবস্থান শনাক্ত হলে তাদের গ্রেফতার করা হবে। কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে। অনেক উপায় আছে। এসব উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি।

দিপু হত্যাকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতা দিপু চন্দ্রকে হত্যা করে। এ ঘটনার পরপরই আমাদের টিম কাজ শুরু করে এবং এ ঘটনায় সম্পৃক্ত ৭ জনকে আমরা গ্রেফতার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি।

খুলনা আদালত প্রাঙ্গণে হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা ছায়া তদন্ত শুরু করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেফতার করি।

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, হাইড্রোজেন পার অক্সাইড ১২ গ্রাম ও অন্যন্য কেমিকেল ৭ গ্রাম ও এ ঘটনায় মূল আসামি আল-আমিন ও সহযোগী আহসানউল্যা ওরফে হাসানকে গ্রেফতার করি এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার ও আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয় এবং সুষ্ঠ সুন্দর নির্বাচন করার জন্য আমরা সবাই আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com