পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে ব্লক হবে এনআইডি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংস্থাটি।

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের বার্তায় আরও বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় নিবন্ধকারীরা ভোটকেন্দ্রে গিয়ে যে সব ভোটাররা ভোট দেবেন তাদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই ভোটের গোপনীয়তা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনআইডি ব্লক করা হলে, বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন নাগরিকরা। ইতোমধ্যে বিভিন্ন দেশে থেকে প্রবাসী ও দেশে বসবাসরতদের মধ্যে প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

» লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

» নারীর এগিয়ে চলায় পাশে ব্র্যাক ব্যাংক

» প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর

» ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা

» পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ ব্যবসায়ীরা উধাও

» পেশাদার নারী পেইন্টারদদর ক্ষমতায়দন বার্জ ার পেইন্টস ও বাাংলাললাংদের অাংশীদালরত্ব

» সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

» আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে ব্লক হবে এনআইডি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংস্থাটি।

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের বার্তায় আরও বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় নিবন্ধকারীরা ভোটকেন্দ্রে গিয়ে যে সব ভোটাররা ভোট দেবেন তাদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই ভোটের গোপনীয়তা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনআইডি ব্লক করা হলে, বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন নাগরিকরা। ইতোমধ্যে বিভিন্ন দেশে থেকে প্রবাসী ও দেশে বসবাসরতদের মধ্যে প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com