পুলিশের আশ্বাসে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়ল তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস পাওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আসামিদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছে।

রোববার  দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ছয় সদস্যের প্রতিনিধি দলে আছেন-এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাজাল মাহমুদ, রাফি, সাইফুল ও শরীফ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী নিলিহা ও আরিফুল।

‎স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ফাজাল মাহমুদ বলেন, ‘আমরা আমাদের সহপাঠীর বিচার নিশ্চিত ও আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য সচিবালয়ে যাচ্ছি। সেখানে দাবি অনুযায়ী কাজ না হলে আমরা আগামীকাল আবার সড়ক অবরোধ করব।’ তখন প্রতিনিধি দলের অন্য সদস্যরাও একই দাবি জানান।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের সহপাঠীর বিচার চেয়েছে। আমরা তাদের সর্বোচ্চ সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা তাদের সহপাঠীর বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কথা বলতে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশের আশ্বাসে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়ল তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস পাওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আসামিদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছে।

রোববার  দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ছয় সদস্যের প্রতিনিধি দলে আছেন-এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাজাল মাহমুদ, রাফি, সাইফুল ও শরীফ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী নিলিহা ও আরিফুল।

‎স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ফাজাল মাহমুদ বলেন, ‘আমরা আমাদের সহপাঠীর বিচার নিশ্চিত ও আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য সচিবালয়ে যাচ্ছি। সেখানে দাবি অনুযায়ী কাজ না হলে আমরা আগামীকাল আবার সড়ক অবরোধ করব।’ তখন প্রতিনিধি দলের অন্য সদস্যরাও একই দাবি জানান।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের সহপাঠীর বিচার চেয়েছে। আমরা তাদের সর্বোচ্চ সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা তাদের সহপাঠীর বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কথা বলতে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com