শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছে মানুষ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল দেখা গেছে। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শুক্রবার শেষ হয় তিনদিনের রাষ্ট্রীয় শোক। তবে, বিএনপি ঘোষিত সাতদিনের শোক চলছে। ভোরের আলো ফুটতেই জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। আজও অনেকে কোরআন শরিফ খতম দিচ্ছেন।

শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিএনপির প্রায়াত চেয়ারপারসন দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। জীবনের প্রতিটা মুহূর্ত বেগম জিয়া কষ্ট করে গেছেন। এছাড়া তিনি শুধু দেশের নেতা নন, তাকে বিশ্বনেতা হিসেবেও অভিহিত করেন অনেকে।

এদিকে, বেলা ১১টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপোসহীন নেত্রী শিখিয়েছেন, কীভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়- সেটাও শিখিয়েছেন খালেদা জিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছে মানুষ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল দেখা গেছে। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শুক্রবার শেষ হয় তিনদিনের রাষ্ট্রীয় শোক। তবে, বিএনপি ঘোষিত সাতদিনের শোক চলছে। ভোরের আলো ফুটতেই জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। আজও অনেকে কোরআন শরিফ খতম দিচ্ছেন।

শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিএনপির প্রায়াত চেয়ারপারসন দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। জীবনের প্রতিটা মুহূর্ত বেগম জিয়া কষ্ট করে গেছেন। এছাড়া তিনি শুধু দেশের নেতা নন, তাকে বিশ্বনেতা হিসেবেও অভিহিত করেন অনেকে।

এদিকে, বেলা ১১টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপোসহীন নেত্রী শিখিয়েছেন, কীভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়- সেটাও শিখিয়েছেন খালেদা জিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com