ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান তারেক রহমানের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখতে কার্যালয়ের সামনের রাস্তায় ভিড় করেছেন দল ও সংগঠনের বিভিন্ন শ্রেণির অগণিত নেতাকর্মী। এ অবস্থায় জনগণের ভোগান্তি এড়াতে তাদের সড়ক ছেড়ে দিতে বলেছেন তারেক রহমান।

সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তার আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে কার্যালয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা। এ সময় কার্যালয়ের বাইরে ভিড় জমান হাজারো নেতাকর্মী। এমন অবস্থায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্ট হয়।

তাছাড়া, তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।

এ সময় তিনি লক্ষ্য করেন কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশে নেতাকর্মীদের ভিড়ে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মাইক হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেহেতু আজকে আমাদের এখানে কোনো প্রোগ্রাম নেই। মানুষের চলাচলে অসুবিধা হবে।

সেজন্য আমরা চেষ্টা করি যতদূর সম্ভব রাস্তাটি পরিষ্কার রাখার জন্য। কর্মসূচি যখন থাকবে তখন বক্তব্য দেব।

তিনি আরও বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, সবাই মিলে দেশটাকে গড়ি। আসুন সবাই মিলে এখন রাস্তাটি খালি করে দিই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান তারেক রহমানের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখতে কার্যালয়ের সামনের রাস্তায় ভিড় করেছেন দল ও সংগঠনের বিভিন্ন শ্রেণির অগণিত নেতাকর্মী। এ অবস্থায় জনগণের ভোগান্তি এড়াতে তাদের সড়ক ছেড়ে দিতে বলেছেন তারেক রহমান।

সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তার আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে কার্যালয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা। এ সময় কার্যালয়ের বাইরে ভিড় জমান হাজারো নেতাকর্মী। এমন অবস্থায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্ট হয়।

তাছাড়া, তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।

এ সময় তিনি লক্ষ্য করেন কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশে নেতাকর্মীদের ভিড়ে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মাইক হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেহেতু আজকে আমাদের এখানে কোনো প্রোগ্রাম নেই। মানুষের চলাচলে অসুবিধা হবে।

সেজন্য আমরা চেষ্টা করি যতদূর সম্ভব রাস্তাটি পরিষ্কার রাখার জন্য। কর্মসূচি যখন থাকবে তখন বক্তব্য দেব।

তিনি আরও বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, সবাই মিলে দেশটাকে গড়ি। আসুন সবাই মিলে এখন রাস্তাটি খালি করে দিই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com