ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জামায়াতে আমিরের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

এ সময় দলের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জোটগতভাবে নির্বাচন হলেও শরিক দলগুলো নিজ নিজ প্রতীকে ভোট করবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটবদ্ধ ১০টি দল আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। খুব শিগগির আরও একটি দল এ জোটে যোগ দেবে বলেও উল্লেখ করেন।

এছাড়া নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

» সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াত

» সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

» ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

» আহত মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও ইরান

» মালয়েশিয়ায় মাহসা ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

» ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

» ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেল জবির ৯ বাস

» প্রতিবেশী দেশে হামলা না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জামায়াতে আমিরের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

এ সময় দলের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জোটগতভাবে নির্বাচন হলেও শরিক দলগুলো নিজ নিজ প্রতীকে ভোট করবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটবদ্ধ ১০টি দল আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। খুব শিগগির আরও একটি দল এ জোটে যোগ দেবে বলেও উল্লেখ করেন।

এছাড়া নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com