সংবর্ধনাস্থলে ক্ষতি পুষিয়ে নিতে বিএনপির বৃক্ষরোপণ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনাস্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি।

শনিবার সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সেই ক্ষতি পুষিয়ে নিতে নিম গাছসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে।

তিনি আরও জানান, নার্সারি থেকে ২০০/৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এই কর্মসূচি সারা দিনব্যাপী চলবে।

পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এর আগে, শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনা স্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত

» বিশ্বের সবচেয়ে দামি চা, এক কেজির দাম কোটি টাকা

» নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

» সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

» মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

» বিএনপি কর্মী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত এক নম্বর আসামি গ্রেপ্তার

» হাত-পা বেঁধে গৃহবধূ হত্যা : ৪ আসামি গ্রেপ্তার

» নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

» ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

» চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংবর্ধনাস্থলে ক্ষতি পুষিয়ে নিতে বিএনপির বৃক্ষরোপণ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনাস্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি।

শনিবার সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সেই ক্ষতি পুষিয়ে নিতে নিম গাছসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে।

তিনি আরও জানান, নার্সারি থেকে ২০০/৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এই কর্মসূচি সারা দিনব্যাপী চলবে।

পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এর আগে, শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনা স্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com