ডাকাত দলের প্রধানসহ গ্রেফতার ২

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মো. আলমগীর ও তার সহযোগী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মো. শাহীন এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর তত্ত্বাবধানে ও থানার সেকেন্ড অফিসার এসআই মো. মেহেদী হাসান জুয়েল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মো. আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্লেন্ডার মেশিন ও মোবাইল ফোন লুট করা হয়। ঘটনার পরপরই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করে।

এ ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীর, রয়েল ও বিল্লালসহ তাদের সহযোগীরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল বলে পুলিশ জানায়।

স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। এখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডাকাত দলের প্রধানসহ গ্রেফতার ২

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মো. আলমগীর ও তার সহযোগী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মো. শাহীন এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর তত্ত্বাবধানে ও থানার সেকেন্ড অফিসার এসআই মো. মেহেদী হাসান জুয়েল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মো. আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্লেন্ডার মেশিন ও মোবাইল ফোন লুট করা হয়। ঘটনার পরপরই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করে।

এ ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীর, রয়েল ও বিল্লালসহ তাদের সহযোগীরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল বলে পুলিশ জানায়।

স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। এখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com