ওসমান হাদির কবরে আজও মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে গতকাল শনিবার (২০ ডিসেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তা‌কে দাফন করা হয়।

রবিবার (২১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। রবিবার (২১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। সমাধিস্থলে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের গেটের বাইরে দাঁড়িয়েই তাদেরকে হাদির জন্য দোয়া করতে দেখা যায়। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদতে থাকেন, কেউ নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন।

এর আগে, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে সমাহিত করা হয়। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রসঙ্গত, এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছনে থেকে আসা মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাদি মারা যান। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

» দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

» ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতির ঝুঁকি আছে কি? সংসদে প্রধানমন্ত্রীকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

» ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

» ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি : সংসদে নুর

» সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: আবদুস সালাম

» আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

» নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

» ইরানের যে কৌশলে হতাশায় ছটফট করছেন ট্রাম্প!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওসমান হাদির কবরে আজও মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে গতকাল শনিবার (২০ ডিসেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তা‌কে দাফন করা হয়।

রবিবার (২১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। রবিবার (২১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। সমাধিস্থলে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের গেটের বাইরে দাঁড়িয়েই তাদেরকে হাদির জন্য দোয়া করতে দেখা যায়। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদতে থাকেন, কেউ নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন।

এর আগে, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে সমাহিত করা হয়। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রসঙ্গত, এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছনে থেকে আসা মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাদি মারা যান। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com