জাতীয় নির্বাচন : পোস্টাল ভোট দিতে ৫ লাখ ২৯ হাজার নিবন্ধন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

শনিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন।

এদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৩৩ জন পুরুষ ভোটার ও ৩২ হাজার ৫৬ জন নারী ভোটার রয়েছেন।

পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৪ লাখ ৬২ হাজার ৫৯৩ জন প্রবাসী এবং ৬৬ হাজার ৪৯৮ জন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী।

প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৩২ হাজার ১১১ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৪৯ হাজার ৬৬৩ জন, ওমানে ৩৬ হাজার ৮৯৩ জন, মালয়েশিয়ায় ৩৩ হাজার ৯৮১ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ২৭৩ জন, যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৫৪৪ জন, কুয়েতে ১৮ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ১৩৩ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৫ জন, ইতালিতে ১৩ হাজার ৪৩৭ জন ও কানাডায় ১০ হাজার ৯৯২ জন নিবন্ধন করেছেন।

অপরদিকে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা পৌনে ১১টা পর্যন্ত দেশে অবস্থানরত ৬৬ হাজার ৪৯৮ জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট, এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।

জেলা অনুযায়ী নিবন্ধন : পোস্টাল ভোট বিডি’অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫৪ হাজার ৯৪৮ জন। এছাড়া ঢাকা জেলায় ৪৬ হাজার ৫০২ জন, চট্টগ্রামে ৪৫ হাজার ৬৮৭ জন, নোয়াখালীতে ৩১ হাজার ৭৭৩ জন, সিলেটে ২২ হাজার ৯২৩ জন ও চাঁদপুর ২১ হাজার ৪২৮ ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনী আসন অনুযায়ী নিবন্ধন : অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ ফেনী-৩ আসনে ৮ হাজার ৫৫০ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৭ হাজার ৮৭৪ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৫৮৬ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৩৮০ জন ও নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ৯১ জন ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় নির্বাচন : পোস্টাল ভোট দিতে ৫ লাখ ২৯ হাজার নিবন্ধন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

শনিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন।

এদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৩৩ জন পুরুষ ভোটার ও ৩২ হাজার ৫৬ জন নারী ভোটার রয়েছেন।

পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৪ লাখ ৬২ হাজার ৫৯৩ জন প্রবাসী এবং ৬৬ হাজার ৪৯৮ জন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী।

প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৩২ হাজার ১১১ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৪৯ হাজার ৬৬৩ জন, ওমানে ৩৬ হাজার ৮৯৩ জন, মালয়েশিয়ায় ৩৩ হাজার ৯৮১ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ২৭৩ জন, যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৫৪৪ জন, কুয়েতে ১৮ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ১৩৩ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৫ জন, ইতালিতে ১৩ হাজার ৪৩৭ জন ও কানাডায় ১০ হাজার ৯৯২ জন নিবন্ধন করেছেন।

অপরদিকে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা পৌনে ১১টা পর্যন্ত দেশে অবস্থানরত ৬৬ হাজার ৪৯৮ জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট, এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।

জেলা অনুযায়ী নিবন্ধন : পোস্টাল ভোট বিডি’অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫৪ হাজার ৯৪৮ জন। এছাড়া ঢাকা জেলায় ৪৬ হাজার ৫০২ জন, চট্টগ্রামে ৪৫ হাজার ৬৮৭ জন, নোয়াখালীতে ৩১ হাজার ৭৭৩ জন, সিলেটে ২২ হাজার ৯২৩ জন ও চাঁদপুর ২১ হাজার ৪২৮ ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনী আসন অনুযায়ী নিবন্ধন : অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ ফেনী-৩ আসনে ৮ হাজার ৫৫০ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৭ হাজার ৮৭৪ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৫৮৬ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৩৮০ জন ও নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ৯১ জন ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com