অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে (৪১) বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করে।

আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে যৌথবাহিনী।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে প্রতিবাদে এর আগেও ২০২৩ সালে তাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে (৪১) বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করে।

আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে যৌথবাহিনী।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে প্রতিবাদে এর আগেও ২০২৩ সালে তাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com