হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের বিষয়ে এখনই সবকিছু বলা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এসব যৌক্তিক দাবি অবশ্যই বাস্তবায়ন করব।

তিনি বলেন, আমাদের ওসমান হাদি এখন অসুস্থ। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, এজন্য আমরা দোয়া কামনা করছি।

ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছু তো এখনই বলা যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

» বড়াইগ্রাম-গুরুদাসপুর পরিবর্তনে জামায়াতের ইশতেহার ঘোষনা

» নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

» বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

» সব ধর্মের মানুষের ঐক্যেই গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ’ — অধ্যক্ষ আব্দুল আলীম

» ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

» ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

» আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

» পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

» জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের বিষয়ে এখনই সবকিছু বলা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এসব যৌক্তিক দাবি অবশ্যই বাস্তবায়ন করব।

তিনি বলেন, আমাদের ওসমান হাদি এখন অসুস্থ। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, এজন্য আমরা দোয়া কামনা করছি।

ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছু তো এখনই বলা যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com