সুদানে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতের শোক ও সমবেদনা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণ করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এতে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

জামায়াত আমির বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। তিনি এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতিসঙ্ঘের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে পালন করে আসছে। কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, পূর্ব তিমুর, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিসেনারা অসামান্য অবদান রেখেছেন। এসব অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলার অকুতোভয় সেনাদের সাহস, ধৈর্য ও বীরত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও সুদৃঢ় করেছে। প্রকৃত অর্থেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী এখন একটি ‘ব্র্যান্ড নেম’।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অমূল্য অবদান রাখতে সক্ষম হবে।

বিবৃতির শেষাংশে জামায়াত আমির নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুদানে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতের শোক ও সমবেদনা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণ করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এতে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

জামায়াত আমির বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। তিনি এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতিসঙ্ঘের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে পালন করে আসছে। কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, পূর্ব তিমুর, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিসেনারা অসামান্য অবদান রেখেছেন। এসব অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলার অকুতোভয় সেনাদের সাহস, ধৈর্য ও বীরত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও সুদৃঢ় করেছে। প্রকৃত অর্থেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী এখন একটি ‘ব্র্যান্ড নেম’।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অমূল্য অবদান রাখতে সক্ষম হবে।

বিবৃতির শেষাংশে জামায়াত আমির নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com