বুয়েট,কুয়েট,চুয়েটসহ সারাদেশে কোথাও বাদ নেই যে, আমাদের কলেজ থেকে চান্স পায়নি 

নরসিংদী প্রতিনিধি : ঢাকা বোর্ডের  ১৩শত কলেজের মধ্যে সেরা  তিপান্ন কলেজের তালিকায় পলাশ উপজেলায় ৭তম বারের মতো শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালে ও  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ,শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।
শুধু তাই নয়, পলাশ উপজেলার সব গুলো কলেজের
৭০ ভাগ পুরুষ্কার পলাশ থানা সেন্ট্রাল কলেজ পেয়েছে।  বুয়েট,কুয়েট,চুয়েটসহ সারাদেশে কোথাও বাদ নেই যে আমাদের কলেজ থেকে চান্স পায়নি ।
বৃহস্পতিবার (২৫জুন ) সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচ.এস. সি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া  ও পরীক্ষার্থীদের পরীক্ষার উপকরণ  বিতরণ  অনুষ্ঠানে  কলেজটির অধ্যক্ষ আমির হোসাইন গাজী সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।
এ সময় অধ্যক্ষ আমির হোসেন গাজী বলেন, অত্যন্ত আনন্দের বিষয় পলাশ থানা সেন্ট্রাল  কলেজ স্বাউট টিম ঢাকা অঞ্চলের মধ্যে রোভার স্কাউট গ্রুপে  আমাদের কলেজ রেজিষ্ট্রেশন পেয়েছে। যেখানে  পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রোভার স্কাউটস  টিম আসবে। বাংলাদেশের রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী সবাই ওইখানে থাকবেন। পলাশের  প্রতিনিধিত্ব করবে পলাশ থানা সেন্ট্রাল  কলেজ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এমন
 সচিব চাই না, চিকিৎসার অভাবে তার মা মারা যাবে, লাশ পোকায় খাবে গলে যাবে খবর থাকবে না এমন ছাত্র আমার দরকার নাই। পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে  সত্যি কারের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে৷
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি কলেজের শিক্ষক – শিক্ষিকা, গণমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।  কলেজটি থেকে এ বছর ৩৫১ জন এইচ.এস. সি পরীক্ষার্থী  উদ্দেশ্যে  বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে ফাইল,স্কেল,কলমসহ পরীক্ষায় ব্যবহৃত  বিভিন্ন প্রয়োজনীয়  উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বুয়েট,কুয়েট,চুয়েটসহ সারাদেশে কোথাও বাদ নেই যে, আমাদের কলেজ থেকে চান্স পায়নি 

নরসিংদী প্রতিনিধি : ঢাকা বোর্ডের  ১৩শত কলেজের মধ্যে সেরা  তিপান্ন কলেজের তালিকায় পলাশ উপজেলায় ৭তম বারের মতো শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালে ও  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ,শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।
শুধু তাই নয়, পলাশ উপজেলার সব গুলো কলেজের
৭০ ভাগ পুরুষ্কার পলাশ থানা সেন্ট্রাল কলেজ পেয়েছে।  বুয়েট,কুয়েট,চুয়েটসহ সারাদেশে কোথাও বাদ নেই যে আমাদের কলেজ থেকে চান্স পায়নি ।
বৃহস্পতিবার (২৫জুন ) সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচ.এস. সি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া  ও পরীক্ষার্থীদের পরীক্ষার উপকরণ  বিতরণ  অনুষ্ঠানে  কলেজটির অধ্যক্ষ আমির হোসাইন গাজী সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।
এ সময় অধ্যক্ষ আমির হোসেন গাজী বলেন, অত্যন্ত আনন্দের বিষয় পলাশ থানা সেন্ট্রাল  কলেজ স্বাউট টিম ঢাকা অঞ্চলের মধ্যে রোভার স্কাউট গ্রুপে  আমাদের কলেজ রেজিষ্ট্রেশন পেয়েছে। যেখানে  পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রোভার স্কাউটস  টিম আসবে। বাংলাদেশের রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী সবাই ওইখানে থাকবেন। পলাশের  প্রতিনিধিত্ব করবে পলাশ থানা সেন্ট্রাল  কলেজ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এমন
 সচিব চাই না, চিকিৎসার অভাবে তার মা মারা যাবে, লাশ পোকায় খাবে গলে যাবে খবর থাকবে না এমন ছাত্র আমার দরকার নাই। পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে  সত্যি কারের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে৷
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি কলেজের শিক্ষক – শিক্ষিকা, গণমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।  কলেজটি থেকে এ বছর ৩৫১ জন এইচ.এস. সি পরীক্ষার্থী  উদ্দেশ্যে  বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে ফাইল,স্কেল,কলমসহ পরীক্ষায় ব্যবহৃত  বিভিন্ন প্রয়োজনীয়  উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com