সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় চরমোনাই পীরের শোক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার (১৪ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই শোক ও উদ্বেগ জানান

বিবৃতিতে উল্লেখ করা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, এই হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও ৮ জন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

চরমোনাই পীর নিহত শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি এই অকুতোভয় সেনারা যে আত্মত্যাগ করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের এই ত্যাগ বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গভীর রাতে পুড়িয়ে দেওয়া হলো ভিপি নুরের নির্বাচনী কার্যালয়

» সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি: মির্জা ফখরুল

» নিশ্চিত পরাজয় জেনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা জামায়াতের : মাহদী আমিন

» ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা নেই : মির্জা ফখরুল

» ভাবছিলাম এনসিপিকে ভোট দেব, কিন্তু এখন চিন্তা করতেছি: বিএনপি কর্মী ‍স্নিগ্ধ

» প্রতিদিন সকালে ডিম খেলে মস্তিষ্কের অবস্থা কী হয় জানেন?

» ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

» বাড়িতে একা থাকাকালীন হার্ট অ্যাটাক? জেনে নিন জীবন বাঁচানোর কৌশল

» এখনো কেউ কি কলকাঠি নাড়ছে?

» সিনিয়র সাংবাদিক আলী মামুদ আর নেই

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় চরমোনাই পীরের শোক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার (১৪ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই শোক ও উদ্বেগ জানান

বিবৃতিতে উল্লেখ করা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, এই হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও ৮ জন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

চরমোনাই পীর নিহত শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি এই অকুতোভয় সেনারা যে আত্মত্যাগ করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের এই ত্যাগ বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com