‘বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তিগুলোকে একত্রে সামনে এগোতে হবে’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সব শক্তিকে এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং তার প্রয়াত স্ত্রীর গ্রন্থ প্রকাশনা উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ‘এক অসামান্য ব্যক্তিত্ব ও দূরদর্শী চিন্তাবিদ’ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ড. মাহবুব উল্লাহ শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি ছিলেন নাগরিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক অর্থনীতির জন্য সংগ্রাম করা এক আপসহীন যোদ্ধা।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ রূপরেখা প্রণয়নের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষকের চিন্তাভাবনা এবং তাত্ত্বিক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রকাশিত গ্রন্থাবলীতেও জাতির জন্য তার আদর্শ ও স্বপ্নের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

অনুষ্ঠানে বক্তৃতার শেষ দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক ড. মাহবুব উল্লাহর জন্মদিনের শুভেচ্ছা জানান। একইসঙ্গে তার ছোট মেয়ের জন্মদিনেও শুভকামনা জানান।

এছাড়া, আজ উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প!

» সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন

» দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

» টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

» ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও নাচলেন অক্ষয়, সহ-অভিনেত্রীর কণ্ঠে মুগ্ধতা

» ইসরায়েলকে লেবানন থেকে পুরোপুরি সরে যেতে হবে: আইআরজিসি

» তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

» তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

» নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তিগুলোকে একত্রে সামনে এগোতে হবে’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সব শক্তিকে এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং তার প্রয়াত স্ত্রীর গ্রন্থ প্রকাশনা উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ‘এক অসামান্য ব্যক্তিত্ব ও দূরদর্শী চিন্তাবিদ’ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ড. মাহবুব উল্লাহ শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি ছিলেন নাগরিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক অর্থনীতির জন্য সংগ্রাম করা এক আপসহীন যোদ্ধা।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ রূপরেখা প্রণয়নের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষকের চিন্তাভাবনা এবং তাত্ত্বিক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রকাশিত গ্রন্থাবলীতেও জাতির জন্য তার আদর্শ ও স্বপ্নের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

অনুষ্ঠানে বক্তৃতার শেষ দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক ড. মাহবুব উল্লাহর জন্মদিনের শুভেচ্ছা জানান। একইসঙ্গে তার ছোট মেয়ের জন্মদিনেও শুভকামনা জানান।

এছাড়া, আজ উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com