শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি, পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা- দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই এবার তাদের ভোটাধিকার রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরেছে।

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, জনমুখী ইশতেহারই এবার বিএনপিকে সংসদে পাঠাবে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। ইনশাআল্লাহ, দেশে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। আজ চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে আগামীকাল ৭ ডিসেম্বর তার রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি, পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা- দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই এবার তাদের ভোটাধিকার রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরেছে।

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, জনমুখী ইশতেহারই এবার বিএনপিকে সংসদে পাঠাবে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। ইনশাআল্লাহ, দেশে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। আজ চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে আগামীকাল ৭ ডিসেম্বর তার রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com