ভিভিআইপি সুবিধা কেবল খালেদা জিয়ার, পরিবারের অন্য কেউ পাবেন না: রিজওয়ানা হাসান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে সুবিধা কেবল তার জন্যই প্রযোজ্য বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সুবিধা তার পরিবার বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভিভিআইপি সুবিধাপ্রাপ্তি নিয়ে গুঞ্জন চলছিল বিভিন্ন মহলে। উপদেষ্টার মন্তব্যের মাধ্যমে বিষয়টি খোলাসা হলো।

এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে উপ প্রেসসচিব বেগম খালেদা জিয়া চিকিৎসা সম্পর্কে বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভিভিআইপি সুবিধা কেবল খালেদা জিয়ার, পরিবারের অন্য কেউ পাবেন না: রিজওয়ানা হাসান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে সুবিধা কেবল তার জন্যই প্রযোজ্য বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সুবিধা তার পরিবার বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভিভিআইপি সুবিধাপ্রাপ্তি নিয়ে গুঞ্জন চলছিল বিভিন্ন মহলে। উপদেষ্টার মন্তব্যের মাধ্যমে বিষয়টি খোলাসা হলো।

এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে উপ প্রেসসচিব বেগম খালেদা জিয়া চিকিৎসা সম্পর্কে বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com