নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেফতার দেখানো পাঁচ মামলার মধ্যে দুইটিতে জামিন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত এই জামিন নামঞ্জুর করেন।

এদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, ‘নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা ও ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় আদালত আইভীর জামিন নামঞ্জু করেছেন।’

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছি। হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই।’

এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে তাকে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

এদিকে গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওই দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করে।

সেই সাথে গত ১৮ নভেম্বর পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি ৩ করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে পুলিশের আবেদন মঞ্জুর করেছিলেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেফতার দেখানো পাঁচ মামলার মধ্যে দুইটিতে জামিন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত এই জামিন নামঞ্জুর করেন।

এদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, ‘নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা ও ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় আদালত আইভীর জামিন নামঞ্জু করেছেন।’

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছি। হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই।’

এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে তাকে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

এদিকে গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওই দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করে।

সেই সাথে গত ১৮ নভেম্বর পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি ৩ করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে পুলিশের আবেদন মঞ্জুর করেছিলেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com