খালেদা জিয়ার জন্য মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করবেন : রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাদরাসার মাসুম বাচ্চাদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন।

বৃহস্পতিবার রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদরাসা ও এতিমখানায় বাং লাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুটি খাসি সাদকায়ে জারিয়া হিসেবে গরিব অসহায় মানুষের মাঝে দান করা হয়।

রিজভী বলেন, এই মাদরাসার মাসুম বাচ্চাদের সামনে আর কী-ই বা বক্তব্য রাখবো? আজ তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য, যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন।

তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘসময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দি রাখা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তার খাবারে বিষপ্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে আড়াই বছর পর হুইলচেয়ারে করে বেরিয়ে আসেন— এ দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি।

বিএনপির এই নেতা বলেন, চোখের অপারেশনসহ নানা শারীরিক জটিলতায়ও খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আজ সারাদেশ কাঁদছে, মাদরাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন—আজ নানা রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, আলেম-ওলামা এবং বিদেশি রাষ্ট্রনায়করাও তার সুস্থতা কামনা করছেন।

রিজভী বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের এই প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন এবং দীর্ঘ হায়াত দান করেন। তিনি প্রায় ১৫–১৬ বছর ধরে নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে : ভূমিমন্ত্রী

» শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম

» সুশান্তের মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

» মানবপাচার মামলায় প্রধান আসামি গ্রেফতার

» আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ

» প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

» গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব

» চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

» দুলাভাই বাহিনী প্রধান গ্রেপ্তার

» ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার ,আটক ১

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়ার জন্য মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করবেন : রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাদরাসার মাসুম বাচ্চাদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন।

বৃহস্পতিবার রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদরাসা ও এতিমখানায় বাং লাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুটি খাসি সাদকায়ে জারিয়া হিসেবে গরিব অসহায় মানুষের মাঝে দান করা হয়।

রিজভী বলেন, এই মাদরাসার মাসুম বাচ্চাদের সামনে আর কী-ই বা বক্তব্য রাখবো? আজ তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য, যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন।

তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘসময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দি রাখা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তার খাবারে বিষপ্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে আড়াই বছর পর হুইলচেয়ারে করে বেরিয়ে আসেন— এ দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি।

বিএনপির এই নেতা বলেন, চোখের অপারেশনসহ নানা শারীরিক জটিলতায়ও খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আজ সারাদেশ কাঁদছে, মাদরাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন—আজ নানা রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, আলেম-ওলামা এবং বিদেশি রাষ্ট্রনায়করাও তার সুস্থতা কামনা করছেন।

রিজভী বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের এই প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন এবং দীর্ঘ হায়াত দান করেন। তিনি প্রায় ১৫–১৬ বছর ধরে নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com