দেশে এমন কোনো হৃদয় নেই যে খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরায়নি : আলাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশই ব্যথিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, বাংলাদেশের এমন কোনো হৃদয় নেই, যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি। হাত তুলে প্রার্থনা করা হয়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে যেন গোটা দেশের বাতাসও আজ কাঁদছে। দেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা আছেন, সেখানেও মানুষ তার জন্য দোয়া করছেন। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি তার এই অবস্থায় মর্মাহত নন।

তিনি বলেন, এই ভদ্রমহিলা নিজের স্বামী, সন্তান সবাইকে হারিয়েছেন। বহু বছর ধরে আরেক পুত্র, পুত্রবধূ ও নাতনিদের কাছ থেকেও বঞ্চিত। বাংলাদেশের মানুষকেই তিনি তার পরিবার মনে করেন। পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে এঁকে রেখেছেন।

খালেদা জিয়ার প্রতি গভীর আবেগ জানিয়ে আলাল আরও বলেন, এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই আমি আমার নিজের মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি, যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। আপনি শেফা দান করুন। বাংলাদেশের মানুষের কল্যাণের স্বপ্ন পূরণের জন্য তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনার চেয়ে বড়ো চিকিৎসক কেউ নেই।

তিনি আরও বলেন, আজ প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষকসহ সাধারণ মানুষ এই দোয়ায় শরিক হয়েছেন। আমাদের অশ্রুর মূল্য দিন, হে আল্লাহ। আমাদের মাকে বাঁচিয়ে দিন। আমাদের দোয়া কবুল করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে এমন কোনো হৃদয় নেই যে খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরায়নি : আলাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশই ব্যথিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, বাংলাদেশের এমন কোনো হৃদয় নেই, যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি। হাত তুলে প্রার্থনা করা হয়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে যেন গোটা দেশের বাতাসও আজ কাঁদছে। দেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা আছেন, সেখানেও মানুষ তার জন্য দোয়া করছেন। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি তার এই অবস্থায় মর্মাহত নন।

তিনি বলেন, এই ভদ্রমহিলা নিজের স্বামী, সন্তান সবাইকে হারিয়েছেন। বহু বছর ধরে আরেক পুত্র, পুত্রবধূ ও নাতনিদের কাছ থেকেও বঞ্চিত। বাংলাদেশের মানুষকেই তিনি তার পরিবার মনে করেন। পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে এঁকে রেখেছেন।

খালেদা জিয়ার প্রতি গভীর আবেগ জানিয়ে আলাল আরও বলেন, এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই আমি আমার নিজের মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি, যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। আপনি শেফা দান করুন। বাংলাদেশের মানুষের কল্যাণের স্বপ্ন পূরণের জন্য তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনার চেয়ে বড়ো চিকিৎসক কেউ নেই।

তিনি আরও বলেন, আজ প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষকসহ সাধারণ মানুষ এই দোয়ায় শরিক হয়েছেন। আমাদের অশ্রুর মূল্য দিন, হে আল্লাহ। আমাদের মাকে বাঁচিয়ে দিন। আমাদের দোয়া কবুল করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com