টেকসই গণতন্ত্র না হলে মানুষ আবারো রাস্তায় নামবে: বদিউল আলম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবারো রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দুর্বৃত্তায়ন বন্ধে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ আবার রাস্তায় নামবে।

রোববার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সুজন সম্পাদক। ভয়েস নেটওয়ার্ক নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।

বদিউল আলম বলেন, ‘বাংলাদেশের নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত। এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে যেই লাউ সেই কদুই থাকবে।’

প্রার্থীদের হলফনামার বিষয়ে সুজন সম্পাদক বলেন, ‘প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই ও দলগুলোর আয়-ব্যয় তথা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে কোনো পরিবর্তনই আসবে না। নাগরিক সমাজ গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে গণতান্ত্রিক উত্তরণে।’

নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারে কমিশন প্রয়োজনীয় অনেক সুপারিশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুপারিশের অনেক কিছুই উপেক্ষিত থেকে গেছে।’

বদিউল আলম বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে যেন নাগরিকদের অধিকার খর্ব করতে না পারে সেজন্যই অনেক সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। রাজনীতি এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত। দুর্বৃত্তায়ন বন্ধে এই বিষয়ে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। আর টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’

টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টেকসই গণতন্ত্র না হলে মানুষ আবারো রাস্তায় নামবে: বদিউল আলম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবারো রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দুর্বৃত্তায়ন বন্ধে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ আবার রাস্তায় নামবে।

রোববার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সুজন সম্পাদক। ভয়েস নেটওয়ার্ক নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।

বদিউল আলম বলেন, ‘বাংলাদেশের নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত। এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে যেই লাউ সেই কদুই থাকবে।’

প্রার্থীদের হলফনামার বিষয়ে সুজন সম্পাদক বলেন, ‘প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই ও দলগুলোর আয়-ব্যয় তথা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে কোনো পরিবর্তনই আসবে না। নাগরিক সমাজ গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে গণতান্ত্রিক উত্তরণে।’

নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারে কমিশন প্রয়োজনীয় অনেক সুপারিশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুপারিশের অনেক কিছুই উপেক্ষিত থেকে গেছে।’

বদিউল আলম বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে যেন নাগরিকদের অধিকার খর্ব করতে না পারে সেজন্যই অনেক সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। রাজনীতি এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত। দুর্বৃত্তায়ন বন্ধে এই বিষয়ে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। আর টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’

টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com