খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুভেচ্ছা-বার্তা রাশিয়া দূতাবাসের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ঢাকায় রাশিয়ান দূতাবাস। শুধু বার্তাই নয়, রুশ দূতাবাসের একজন কর্মকর্তা আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফুল তুলে দেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাশিয়ান দূতাবাসের ওই কর্মকর্তা গুলশান কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি খালেদা জিয়ার নামে পাঠানো একটি চিঠি হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের হাতে। দূতাবাসের পক্ষ থেকে পাঠানো সেই চিঠিতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

চিঠিতে লেখা ছিল, ম্যাডাম, আমাদের হৃদয়ের গভীর থেকে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আপনার সুস্বার্থে প্রার্থনা করছি। মহাশক্তিশালী ঈশ্বর আপনাকে দীর্ঘ জীবন ও শক্তি দান করুন-যেন আপনি সব কষ্ট অতিক্রম করতে পারেন।

চিঠিটি সই করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার খলদিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুভেচ্ছা-বার্তা রাশিয়া দূতাবাসের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ঢাকায় রাশিয়ান দূতাবাস। শুধু বার্তাই নয়, রুশ দূতাবাসের একজন কর্মকর্তা আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফুল তুলে দেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাশিয়ান দূতাবাসের ওই কর্মকর্তা গুলশান কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি খালেদা জিয়ার নামে পাঠানো একটি চিঠি হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের হাতে। দূতাবাসের পক্ষ থেকে পাঠানো সেই চিঠিতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

চিঠিতে লেখা ছিল, ম্যাডাম, আমাদের হৃদয়ের গভীর থেকে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আপনার সুস্বার্থে প্রার্থনা করছি। মহাশক্তিশালী ঈশ্বর আপনাকে দীর্ঘ জীবন ও শক্তি দান করুন-যেন আপনি সব কষ্ট অতিক্রম করতে পারেন।

চিঠিটি সই করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার খলদিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com