‘মন খারাপ থাকলে বন্ধুদের ডাকি, আইসক্রিম খাই, ঠিক হয়ে যায়’

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক :টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এপার বাংলাতেও সমানভাবে দর্শকপ্রিয়। এই অভিনেত্রীর প্রেম বা বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। এবার নিজের প্রেমজীবন নিয়ে কথা বললেন ‘প্রিয়তমা’ খ্যাত এ নায়িকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, কারও হৃদয় ভাঙা আমার একদম পছন্দ নয়। সবাই বলে এটা থেকে অনেককিছু শেখা যায়। কিন্তু আমি এটা চাই না; এটাকে ঘৃণা করি।

একসময় তার নিজের হৃদয়ও ভেঙেছিল জানিয়ে অভিনেত্রী বলেন, কলেজজীবনে আমার হৃদয় ভেঙেছিল। পছন্দ না করলেও কিছু করার নেই। সব সময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়। সব সময় সঠিক মানুষটাকে বেছে নিতে পারব সেটাও সম্ভব না। আবার সব সময় এটাও সঠিক নয় যে, উল্টো দিকের মানুষটা খারাপ। সে হয়তো তার জায়গায় ঠিক, আমি হয়তো আমার জায়গায় ঠিক। কিন্তু দুজন একসঙ্গে ঠিক না। দুজন ভালো মানুষও একসঙ্গে না-ই থাকতে পারেন।

তিনি আরও বলেন, যা-ই হোক, তখনকার পরিস্থিতি তখনকার মতো সামলেছিলাম। আমার কিছু বন্ধুবান্ধব আছে, যারা সব সময় আমার পাশে থাকে। কখনো দুঃখ হলে তাদের ডাকি, তারা আমার হিউম্যান ডক্টর আরকি! তাদের সঙ্গে আইসক্রিম খাই, ঠিক হয়ে যায়।

বিয়ের পরিকল্পনা নিয়ে কথা ইধিকা বলেন, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব, তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আগামী ১০ বছরে অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই, যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে। এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা। এ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।

২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইধিকার। এরপর এই জুটিকে দ্বিতীয়বার দেখা যায় ‘বরবাদ’ ছবিতে। বর্তমানে টলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

» বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস

» ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না: নাহিদ

» অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘মন খারাপ থাকলে বন্ধুদের ডাকি, আইসক্রিম খাই, ঠিক হয়ে যায়’

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক :টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এপার বাংলাতেও সমানভাবে দর্শকপ্রিয়। এই অভিনেত্রীর প্রেম বা বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। এবার নিজের প্রেমজীবন নিয়ে কথা বললেন ‘প্রিয়তমা’ খ্যাত এ নায়িকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, কারও হৃদয় ভাঙা আমার একদম পছন্দ নয়। সবাই বলে এটা থেকে অনেককিছু শেখা যায়। কিন্তু আমি এটা চাই না; এটাকে ঘৃণা করি।

একসময় তার নিজের হৃদয়ও ভেঙেছিল জানিয়ে অভিনেত্রী বলেন, কলেজজীবনে আমার হৃদয় ভেঙেছিল। পছন্দ না করলেও কিছু করার নেই। সব সময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়। সব সময় সঠিক মানুষটাকে বেছে নিতে পারব সেটাও সম্ভব না। আবার সব সময় এটাও সঠিক নয় যে, উল্টো দিকের মানুষটা খারাপ। সে হয়তো তার জায়গায় ঠিক, আমি হয়তো আমার জায়গায় ঠিক। কিন্তু দুজন একসঙ্গে ঠিক না। দুজন ভালো মানুষও একসঙ্গে না-ই থাকতে পারেন।

তিনি আরও বলেন, যা-ই হোক, তখনকার পরিস্থিতি তখনকার মতো সামলেছিলাম। আমার কিছু বন্ধুবান্ধব আছে, যারা সব সময় আমার পাশে থাকে। কখনো দুঃখ হলে তাদের ডাকি, তারা আমার হিউম্যান ডক্টর আরকি! তাদের সঙ্গে আইসক্রিম খাই, ঠিক হয়ে যায়।

বিয়ের পরিকল্পনা নিয়ে কথা ইধিকা বলেন, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব, তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আগামী ১০ বছরে অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই, যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে। এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা। এ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।

২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইধিকার। এরপর এই জুটিকে দ্বিতীয়বার দেখা যায় ‘বরবাদ’ ছবিতে। বর্তমানে টলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com