শেষ মুহূর্তের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর ‍মুখোমুখি হয়েছিল ব্রাজিল। উত্তেজনায় টাসা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দুই দল। তবে শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে মরক্কোকে ২–১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ব্রাজিল। এই ম্যাচে তাদের নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল।

এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো। জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে নির্ধারিত সময়ে কেউ গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে।

অন্যদিকে এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে, পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় প্রথম সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং রাত ১০টায় ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সেমিফাইনালে ইউরোপীয় দুই পরাশক্তির লড়াই যেমন জমবে, তেমনি ব্রাজিল–পর্তুগালের সেমিফাইনালও হতে যাচ্ছে তরুণ প্রতিভায় ভরা এক রোমাঞ্চকর যুদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেষ মুহূর্তের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর ‍মুখোমুখি হয়েছিল ব্রাজিল। উত্তেজনায় টাসা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দুই দল। তবে শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে মরক্কোকে ২–১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ব্রাজিল। এই ম্যাচে তাদের নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল।

এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো। জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে নির্ধারিত সময়ে কেউ গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে।

অন্যদিকে এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে, পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় প্রথম সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং রাত ১০টায় ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সেমিফাইনালে ইউরোপীয় দুই পরাশক্তির লড়াই যেমন জমবে, তেমনি ব্রাজিল–পর্তুগালের সেমিফাইনালও হতে যাচ্ছে তরুণ প্রতিভায় ভরা এক রোমাঞ্চকর যুদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com